Collected

৳ 15,260.00

Remaining

৳ 484,740.00

3% Funded

নেত্রকোনা মাছ-বাজারে সবজি দোকানের কর্মচারী, বৃদ্ধ বাবা আর ছেলের পরিবারে একমাত্র উপার্জনকারী গোবিন্দ পাল। মাত্র দু-তিন মাস আগে মাকে হারিয়েছে, আর পরের মাসেই জানতে পারে শরীরে বাসা বেধেছে ক্যান্সার। অসুস্থ শরীর নিয়ে না পারছে নিত্য উপার্জন করতে, চিকিৎসাতো সাদ্ধের বাইরে। বুঝতে পারছে না কার নিকট গেলে এই অসুস্থতা থেকে মুক্তির সহযোগিতা পাবে। মানুষের সহযোগিতাই এখন গোবিন্দের শেষ ভরসা। আমরা সকলে যদি অল্প করে হলেও সহযোগিতার হাত বাড়াই হয়তো গোবিন্দ আবারো সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। গোবিন্দর গলায় একটি সার্জারি করে টিউমার অপসারন করা হয়েছে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরবর্তী চিকিৎসার জন্য ৩৩ টি রেডিওথেরাপি সেশন নিতে হবে যার ব্যয়ভার বহনে সহযোগিতার জন্যই আপনাদের সকলের নিকট সাহায্যের এই আবেদন। চিকিৎসার জন্য দেয়া অর্থের স্বচ্ছতা রক্ষায় এই ওয়েবসাইট এর মাধ্যমে আপনার ট্রান্জেকশন আইডি ও অর্থের পরিমান প্রকাশিত করা হবে।